আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে ছাত্রদের উদ্যোগে বন্যার্ত লোকজনদের শুকনো খাবার বিতরন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে ছাত্রদের উদ্যোগে বন্যার্ত লোকজনদের ঘরে ঘরে শুকনো খাবার বিতরন করা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও জেলার কয়েকটি উপজেলার মধ্যে বন্যায় প্লাবিত সদর,জুড়ী,কমলগঞ্জ,কুলাউড়া সহ অন্যান্য উপজেলার বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে উদ্যোগে নিয়েছে একদল ছাত্র সমাজ। মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়, বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়,ওয়াহিদ ছিদ্দেক উচ্চ বিদ্যালয়,আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও স্কলার্স কে,জি এন্ড হাই স্কুলসহ অন্যান্য মাধ্যমিক ও প্রাইভেট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শিক্ষক-শিক্ষার্থীদের মতো হাত বাড়িয়ে দেয় সরকার বাজার এলাকার সাধারন মানুষ ও ব্যাবসায়ীরা। প্রবাসীরাও এই উদ্যোগে সহযোগিতা করেন। শুকনো খাবারের মধ্যে ছিল- চিড়া,মুড়ি,চিনি,কলা,কেক,কলা,মোমবাতি, কয়েল,ঔষধ,স্যালাইন,বিশুদ্ধ পানি। বন্যার্ত মানুষদের পাশে দাড়িয়ে কাজ করেছিলেন সিলেট বিভাগের বিভিন্ন কলেজের ছাত্ররা। তাদের মধ্যে কামরুল উদ্দিন,আজহারুল ইসলাম, সাকের বখত,সৈকত আহমদ,ও শিব্বির হাসান(মৌলভীবাজার সরকারি কলেজ) কিবরিয়া আহমেদ ও নাদিম চৌধুরী (শ্রীমঙ্গল সরকারি কলেজ),ইবাদুর রহমান রোমান, সাইফুল ইসলাম সাইফ(শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজার),মাসুম আহমদ ও রুহান আহমদ(আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ), মাহিন আহমদ(তাজপুর ডিগ্রি কলেজ ওসমানী নগর), রাজা তালুকদার,রাহিম আহমদ রাহি,তুহিন আহমদ,(গোপাল কৃষ্ণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ) বিভিন্ন কলেজ থেকে যোগ দেন ফয়সল,ইমরান,তামিম হাসান। মাধ্যমিক স্কুল থেকে যোগ দেন সাব্বির, জায়েদ,নয়ন,ফাহিম,তোফাজ্জ, ইমনসহ অন্যান্যরা। এসময় ছাত্ররা তাদের বক্তব্যে বলেন- আমাদের সাথে যারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে যারা টাকা দিয়ে সহযোগিতা না করতে পারলেও দোয়া-আশির্বাদ করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। কিবরিয়া আহমেদ বলেন- শূন্য থাকতে কাউকে পাশে পাওয়া যায় না, যদি পরিপূর্ণ হওয়া যায় তাহলে অনেককে পাশে পাওয়া যায়।