আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রাজনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

কে এম সাইদুল ইসলাম রাজনগর (মৌলভীবাজার)

মৌলভীবাজারের রাজনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রোববার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার ভূমি (এসিলেন্ড) বাবলু সূত্রধর, রাজনগর থানার এসআই আরিফ হোসেন, রুবেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী খান, সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিছুর রহমান, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাস, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, পাঁচগাও ইউপি সদস্য রাসেল আহমদ প্রমূখ।