দেশ থিয়েটার, সিলেটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন দেশ থিয়েটার,সিলেটের সভাপতি ও দক্ষ সংগঠক কামাল আহমেদ দুর্জয়।
মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। মানুষের বিপদে পাশে থাকায় মানবধর্ম। একজন আরেকজনের সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এমনটা সবাই প্রত্যাশা করে।
আমাদের সবারই সুযোগ রয়েছে, মানবসেবায় নিজেকে একজন সংগঠক হিসেবে গড়ে তোলা, তাই “আমার দেশ আমার সংস্কৃতি” এই শ্লোগানকে সামনে রেখে, ২০১২ সালে যাত্রা শুরু করে, দেশ থিয়েটার, সিলেটের নাট্যকর্মীরা নাটকের,পাশাপাশি ও মানবিক কাজের সংগঠনটি সব সময় মানুষের পাশে থেকেছে, বলে খোঁজ নিয়ে জানা যায়।
সভাপতি মোঃ কামাল আহমেদ দূর্জয় তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমি, আপনি, এভাবেই এগিয়ে আসতে পারি সবার বিপদে। দাঁড়াতে পারি মানুষের পাশে। তাছাড়া আমরা কিসের মানুষ। এদেশে এখনো এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা মানবসেবায় যথেষ্ট আন্তরিক। আল্লাহর সৃষ্টির সেবাইকেই তারা পরম ধর্ম বলে বিশ্বাস করেন। ঠিক তেমনি একটি সংগঠনের নাম “দেশ থিয়েটার, সিলেট”।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বন্যার্তদের মাঝে কমপক্ষে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতারন করেন। ছাতক ও গোবিন্দগঞ্জে বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে আসেন, গতকাল সংগঠনের নেতৃবৃন্দরা। খেটে খাওয়া পানিবন্দি মানুষগুলো যখন ঘর বন্ধী ঠিক তখনই অসহায়
পরিবারদের মাঝে একঝলক হাসি ফোটানের জন্য, সংগঠনের নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন মোঃ কামাল। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, নাট্যকর্মী জাকারিয়া, রিয়া, ফাহাদ আহমদ ও মানবিক কার্যক্রম আরো কিছুদিন চলমান থাকবে।








