আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রাবেয়া সুলতানা (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে সান্তাহার কলসা কোচকুড়ি এলাকার মৃত গোরি মন্ডলের ছেলে।  মঙ্গলবার বেলা ১০ টায় কলসা কোচকুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে তার ছেলে শাওন মন্ডল জানায়।স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার বেলা ৯টার দিকে নজরুল ইসলাম নামের ওই বৃদ্ধ তার বাসার পাশে পুকুরে গোসল করতে যান। বৃদ্ধ বাবার বাসায় ফিরতে দেরি হওয়ায় ছেলে পুকুর ঘাটে গিয়ে দেখতে পান পুকুর পাড়ে তার পিতার লুঙ্গি ও লাঠি পড়ে রয়েছে। এরপর পুকুরের পানিতে খুঁজাখুঁজির এক পর্যায় তার পিতার ডুবন্ত মরদেহ তুলেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত মামলা হয়েছে বলে ওসি রেজাউল ইসলাম রেজা সাংবাদিকদের জানান।