আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বন্যার্তদের মাঝে আনসার-ভিডিপি ত্রাণ বিতরণ

সাম্প্রতিক বন্যা, ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদীর সার্বিক তত্ত¡বাবধানে এবং সিলেট জেলার জেলা কমান্ড্যান্টের সহযোগিতায় সদর উপজেলার আনসার ও ভিডিপির  দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যারা বন্যার্তদের উদ্ধার তৎপরতা সহ সার্বক্ষণিকভাবে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১১টা ৩০ মিনিটে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণে সিলেট সদর উপজেলার ১০০ জন ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, কমান্ডার, ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি ত্রাণ বিতরণ করা হয়।

সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজ খবর নেন। সাম্প্রতিক বন্যায় সদর উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। ভবিষতে এই ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।

১০০ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মধ্যে চিড়া, মুড়ি, আখের গুড়, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন, লবণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ হয়েছে।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুপক তালুকদার, আনসার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার প্রমুখ।