আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মোকামবাজার নিতেশ^রে মামলার বাদীকে প্রান নাশের হুমকি ও পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার মোকাবাজারের নিতেশশ^র গ্রামে মারধোর করার মামালার হাজতি আসামী জামিন নিয়ে বিনা বিচারে মামলা তোলে নেওয়ার জন্য বাদীকে প্রান নাশের হুমকিসহ পুলিশের এস আই দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মৌলভীবাজার পুলিশ সুপার এর নিকট প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন নিতেশ^র গ্রামের মো: ওয়ারিছ মিয়া(৪০)। মৌলভীবাজার পুলিশ সুপার এর নিকট লিখিত অভিযোগে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিষয়ে নিতেশ^র গ্রামের শেখ কাশেম আলী গংদের সাথে বিরুদ্ধ চলছিল ওয়রিছ মিয়ার। এ ঘটনার জের ধরে ওয়ারিছ মিয়াকে মারধোর কওে কাশেম আলীগং। এব্যাপারে মামলা হলে শেখ কাশেম আলী জেলও কাটেন। শেখ কাশেম আলী জেল থেকে জামিনে বেড় হয়ে তাকে প্রানে মারার চেষ্টা করছেন বলে অভিযোগে করেন মামলার বাদী ওয়ারিছ মিয়া। এমনকি মৌলভীবাজার মডেল থানার এস আই সুলতানুর রহমানকে দিয়ে চলমান মামলা আপোষ মিমাংসা না করলে নানা ধরনের হুমকি ধামকি ও মিথ্যা মামলায় জেলে পাঠাবেন বলে চাপ সৃষ্টি করছেন। এব্যাপারে ওয়ারিছ মিয়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের নিকট দাবী জানান।