আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বিএনপি সামর্থ্যের সর্বোচ্ছ উজাড় করে অসহায় মানুষের পাশে রয়েছে

– আব্দুল কাইয়ুম জালালি পংকী 
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, বিএনপি সামর্থ্যের সর্বোচ্ছ উজাড় করে দিয়ে বন্যায় দূর্গত অসহায় মানুষের পাশে রয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সিলেটে বন্যার শুরু থেকে দূর্গত মানুষের পাশে থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। বিএনপির জাতীয় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আহবায় ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিলেট -১আসনের বিএনপির প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর সহযোগিতায় মহানগর বিএনপির নেতৃবৃন্দ শুধু নগরে নয়, সিলেট জেলার বিভিন্ন জায়গায় ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন। বিএনপি গণমানুষের সংগঠন তাই যতক্ষণ মানুষের দূর্ভোগ রয়েছে ততক্ষণ মানুষের পাশে বিএনপি রয়েছে। তিনি বুধবার (২৯শে জুন) বিকাল ৫টার সময় নগরীর কানিশাইলে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এই কথাগুলো বলেন। 
বিশিষ্ট সমাজসেবী ও মুরব্বি আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খসরুজামান খসরু, মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট, বিএনপি নেতা সেলিম আহমদ, পারভেজ খান জুয়েল, নাজমুল হোসেন মজনু প্রমুখ।