আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে খাদ্য সহায়তা নিয়ে বন্যার্থ মানুষের পাশে ড্যাব

সিলেটে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ সুরমার আজরাই এলাকায় বন্যাদুর্গত এলাকায় ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপর্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী,ডা. শামীমুর রহমান,কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ড্যাব নেতৃবৃন্দ বলেন,শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। বানবাসী মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন। চরম দু:সময়ে থাকা বন্যার্থ মানুষগুলোর হাতে সামান্য খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছে ড্যাব। কিন্তু সরকারি যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে তা একবারেই অপ্রতুল। এ অবস্থায় সবাইকে বানবাসী মানুষদের সাহায্যে এগিয়ে আসার দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ড্যাব’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কানন,ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডা.আহমেদ নাফী,ডা. সাকব আব্দুল্লাহ  চৌধুরী,ডা. রুসলান ইসলাম,ডা.সৈয়দ হাফিজুর রহমান তানভীর, ডা.মেহেদী হাসান অনিক,ডা. আশফাক আহমদ ও ডা. আফতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

ছবির ক্যাপশন-বুধবার (২৯ জুন) দুপুরে দক্ষিণ সুরমার আজরাই এলাকায় বন্যাদুর্গত এলাকায় ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।