আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দিরাইয়ে পানিবন্দী মানুষের মধ্যে অর্থ সহায়তা প্রদান

দিরাইয়ে পানিবন্দী মানুষের মধ্যে অর্থ সহায়তা প্রদান
নিজেদের সব কিছু থাকা স্বত্বেও নিঃস্ব ও দূর্গত
মানুষ আজ অন্যের হাতের দিকে চেয়ে আছে
————– গুলজার আহমদ
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতাভিত্তিক, শোষণমুক্ত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সংগ্রামী ছাত্রনেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে গণতন্ত্রী পার্টির প্রার্থী গুলজার আহমদ বলেছেন, প্রলয়ংকরী বন্যায় সিলেট অঞ্চলের মানুষ আজ দিশেহারা। বন্যার পানিতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় ধর্ম-বর্ণ-ধনী-গরীব নির্বিশেষে সবাই আজ নিঃস্ব। এই উপায়হীন বানভাসি মানুষের সহায়তায় সরকার, প্রশাসন ও সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা আজ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলও সামর্থ অনুযায়ী বানভাসিদের সহায়তায় আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এসবের পাশাপাশি আজ বিত্তবানরাও যদি এগিয়ে আসেন, তবে দুর্ভোগকবলিত মানুষজন কিছুটা হলেও উপকৃত হবে। নিজেদের সব কিছু থাকা স্বত্বেও নিঃস্ব ও দূর্গত মানুষজন আজ আপনার-আমার মতো সচেতন ব্যক্তিদের হাতের দিকে চেয়ে আছে।
গতকাল (২৮ জুন) মঙ্গলবার সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে গণতন্ত্রী পার্টি দিরাই উপজেলা শাখার উদ্যোগে দূর্গত মানুষের মধ্যে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণকালে তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। বিশিষ্ট মুরব্বি ও সাবেক ইউপি সদস্য ইশাক মিয়ার সভাপতিত্বে এবং স্থানীয় গণতন্ত্রী পার্টির সমন্বয়ক আলমগীর হোসেনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মনসুর আহমেদ বুলবুল, সাবেক ইউপি সদস্য আমির উদ্দিন, বর্তমান ইউপি সদস্য ইলিয়াছ মিয়া প্রমুখ।
গুলজার আহমদ বলেন, গ্রামীণ জনপদে আজ চরম হাহাকার। গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। ফলে বন্যা কবলিত এলাকায় করুণ অবস্থা বিরাজ করছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে পানিবন্দী মানুষের মধ্যে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। তিনি এ অবস্থা থেকে পরিত্রাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের সচেতন জনগণকে এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, গুলজার আহমদ দিরাই-শাল্লার বানভাসি মানুষের সহায়তায় গত ৩ দিন থেকে এলাকায় অবস্থান করে বিভিন্ন গ্রাম পরিদর্শন এবং পানিবন্দী মানুষের মধ্যে সাধ্য অনুযায়ী সহায়তা করছেন। তাঁর এ সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি ###