সিলেট অফিস*
সিলেট ও সুনামগঞ্জের দিরাইয়ে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান টিএমএসএস।
আজ মঙ্গলবার দুপুরে দিরাই পৌরশহরের কলেজ রোডস্থ টিএমএসএস কার্যালয় প্রাঙ্গণে বানবাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। সিলেট ও সুনামগঞ্জের ৭টি স্থানে মোট ৩ হাজার ৫ শ জন মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। এদিকে, সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে বন্যার প্রাদুর্ভাবজনিত বিভিন্ন রোগের ২১৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধও বিতরণ করেছে টিএমএসএস।
এ সময় আরও উপস্থিত ছিলেন টিএমএসএসের ডোমেইন প্রধান আসাদুল হক, সিলেট জোন প্রধান মোয়াজ্জেম হোসেন, দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব মুজাহিদ সর্দার , সিলেট সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ শাহীন মিয়া, প্রকল্প সমন্বয়কারী মো. মোনোয়ার হোসেন টিএমএসএসের দিরাই শাখা ব্যবস্থাপক আব্দুল মোত্তালেব হোসেন, টিএমএসএসের জাউয়া বাজার অঞ্চল প্রধান আজিজুল হক প্রমুখ।








