আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোলাপগঞ্জে আওয়ারুন বেগম হত্যা মামলার মূল আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার’’

সিলেট জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন্ সালেহ্ এর তত্ত্বাবধানে গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার এর নেতৃত্বে চাঞ্চল্যকর আওয়ারুন বেগম হত্যা মামলার ঘটনায় জড়িত মূল আসামী মানিক-কে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গোলাপগঞ্জ থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ৩০ জুন বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের খুলশী থানা পুলিশের সহায়তায় গোলাপগঞ্জ থানা পুলিশ মামলার মূল আসামী সুমনকে গ্রেফতার করে। ঘটনা সংক্রান্তে জানা যায়, গত ২৮ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামে ছেলেকে বাচাতে গিয়ে ইটের আঘাতে আওয়ারুন বেগম নিহত হন। নিহতের ছেলে বলাই মিয়া সিএনজি চলক। সিএনজি চালিয়ে যাওয়ার সময় পানি ছিটকে আসামী সুমনের গায়ে পড়ে। এরই জের ধরে বলাই মিয়াকে থাপ্প্ড় মারেন সুমন। পরের দিন বাড়ির পার্শ্ববর্তী কালভার্টে সুমনকে পেয়ে থাপ্পড় মারার উচিত শিক্ষা দিতে চান বলাই মিয়া। এসময় আওয়ারুন বেগম ঘটনাস্থলে এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে সুমন ক্ষুব্ধ হয়ে ইট নিয়ে বলাই মিয়াকে আঘাত করতে গেলে ইট এসে পড়ে আওয়ারুন বেগমের বুকে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সংক্রান্তে ভিকটিমের ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে  ২৯ জুন বুধবার গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

 এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলার মিডিয়া মুখপাত্র জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, গোলাপগঞ্জে আওয়ারুন বেগম হত্যার পরপরই ঘটনার সাথে জড়িত মূল আসামী সুমন গাঁ ঢাকা দেয়। এক পর্যায়ে সুমন সিলেট ছেড়ে চট্টগ্রাম গিয়ে আশ্রয় নিতে চায় সেখান থেকে আসামী সুমনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।