আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ফেনীর অবৈধ ইটভাটা বন্ধে মাঠে নামবে নবগঠিত সবুজ আন্দোলন জেলা কমিটি

Best wishes

প্রেস বিজ্ঞপ্তি
ফেনীর অবৈধ ইটভাটা বন্ধে মাঠে নামবে নবগঠিত সবুজ আন্দোলন জেলা কমিটি

পরিবেশবাদের সংগঠন সবুজ আন্দোলন ফেনী জেলা শাখার উদ্যোগে আজ ৩০ জুন লাল পোলস্থ জেলার অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোকছুদুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও সাংবাদিক আলমগীর হোসেন রিপনের সঞ্চালনায় ” ফেনীর অবৈধ ইটভাটা বন্ধে করনীয় শীর্ষক আলোচনা” সভায় প্রধান অতিথি ছিলেন, সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মাহতাব হোসাইন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শাহাদাত হোসাইন, মোঃ আবদুল হাই।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ফেনী জেলায় প্রশাসনের উদাসীনতায় অবৈধ ইটভাটার ব্যবসা রম রমরমা। কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য যে ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার তা আমরা দেখতে পাচ্ছি না। অনতিবিলম্বে অবৈধ ইনভাটা বন্ধ করুন না হলে সবুজ আন্দোলন মাঠে নামবে। পাশাপাশি নদী ও খাল সংরক্ষণে তৎপরতা বৃদ্ধির জন্য প্রশাসনের উদ্যোগ গ্রহণ করা উচিত। সবুজয়ান বৃদ্ধি করার জন্য ঈদ পরবর্তীতে প্রত্যেকটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হবে। নারীর ক্ষমতায়ন ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সদস্য এইচ এম এরফান উদ্দিন আরমান, নাছির উদ্দিন,বিভীষণ দেবনাথ, আবুল কাশেম, সদস্য আব্দুল হাই, শহিদ উল্যাহ, , আলা উদ্দিন সারওয়ার,রফিকুল ইসলাম ভূঞা, হোসেন প্রমুখ।

সকলের উপস্থিতিতে মকসুদুর রহমান মিয়াজীকে জেলার আহবায়ক ও এইচ এম ইরফান উদ্দিন আরমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সবুজ আন্দোলন ফেনী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।