আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বানভাসিদের মাঝে শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ এর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে (২৯ জুন) বুধবার দিনব্যাপী ডোমরা, তাজপুর, মুক্তারপুর, মান্নানপুর গ্রাম ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ এবং আজমিরীগঞ্জে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষে শাল্লা সরকারি ডিগ্রি কলেজে প্রায় অর্ধ শতাধিক শিশু, কিশোর ও বয়স্ক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সুনির্মল রায়, সহযোগী অধ্যাপক ডাঃ কান্তি প্রিয় দাস, সহকারী অধ্যাপক ডাঃ সুপার্থ ভট্টাচার্য ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুস শাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ এর দ্বিতীয়, তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি