সিলেটের বানভাসী জনগণের চিকিৎসা সেবায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৬ষ্ট দিনের “ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প”:
অদ্য ০২.০৭.২০২২ খ্রিস্টাব্দ বেলা ১১:৩০ ঘটিকায় এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন কান্দিখলা ইউনিয়ন এবং হাটখলা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক আকস্মিক ও ভয়াবহ বন্যায় বানভাসি, দুর্দশাগ্রস্ত, রোগাক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সেবায় এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৬ষ্ঠ দিনে “ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প” এর আওতায় ভয়াবহ বন্যায় পানিবাহিত এবং বিভিন্ন রোগাক্রান্ত মহিলা-১০০, পুরুষ-৪৫, শিশু -৬০, মোট-২০৫ নারী-শিশু-বৃদ্ধ ও নানান বয়সীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডাক্তারি সেবা ও ঔষধ পত্র বিতরণ করা হয়।








