আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আওয়ামীলীগ সব সময় জনগণের পাশে রয়েছে – অধ্যাপক জাকির হোসেন

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, জনগণের পাশে সব সময় আওয়ামীলীগ রয়েছে। পরপর দুইবারের বন্যায় অসহায় মানুষের পাশে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষকে উদ্ধার, খাদ্য সহায়তা ও পূনর্বাসনে কাজ করে যাচ্ছে গণমানুষের সংগঠন আওয়ামী লীগ। আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি। তিনি সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা দক্ষিণ সুরমার শাহ তৈয়বকামাল গ্রামে শুক্রবার বিকাল ৫টার সময় মহানগর আওয়ীলীগের উদ্যোগে খাদ্য সামগ্রীর বিতরণকালে এই কথাগুলো বলেন। 
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মাহবুবুর রব আলী রাজার সভাপতিত্বে ও শাহ আহমেদ রব এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি কাউন্সিলর আব্দুল খালিক, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সদস্য ও কাউন্সিলর আজম খান, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল জলিল ময়না , সমাজসেবী আব্দুল আলীম, এহতেশামুল হাসান লয়েছ, সাবেক মেম্বার রাজু আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল আহমদ প্রমুখ।