আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনার প্রতিবাদে
কমলগঞ্জে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
সাভারে কলেজ শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার দুপুর ২টায় উপজেলা চৌমুহনা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষক বিলকিস বেগম, লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরী, ফজলুর রহমান, সেলিম আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, সত্যেন্দ্র কুমার পাল, কৃষ্ণ কুমার সিংহ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা সিরাজুল ইসলাম, মোশাহীদ আলী, আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চাণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের কারণে আর যেন কোনও শিক্ষক নির্যাতন ও মৃত্যুর মুখোমুখি না হন। এজন্য আমরা এহেন ঘৃণ্য অপরাধের দৃষ্টাষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”