আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জৈন্তাপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত ০৪ আসামীসহ মোট ০৯ জন গ্রেফতার ’’

সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিমের তত্ত্বাবধানে জৈন্তাপুর মডেল থানর অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ০১ জুলাই ২০২২ দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ০৪ জন এবং পরোয়ানাভূক্ত আরো ০৫ জনসহ মোট ০৯ জন আসামীকে গ্রেফতার করেছে। ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলো চারিকাটা ইউনিয়নের নয়াখেল উত্তর বালিদাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল হাসিম, হারিছ উদ্দিন ও আব্দুল মতিন এবং আবুল হাসনাতের ছেলে মোঃ সামসুল ইসলাম৷অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো জৈন্তাপুর ইউনিয়নের লামনীগ্রামের মোঃ জিলানীর ছেলে মোঃ ফুয়াদ হোসেন সোহেল, একই ইউনিয়নের আসামপাড়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন৷ ফতেপুর ইউপির হরিপুর উৎলারপাড় গ্রামের মৃত হাছন মিয়ার ছেলে সাহাব উদ্দিন, দরবস্ত ইউপির ফান্দু (দরবস্ত) গ্রামের আব্দুল মোনাফ @বলাই এর ছেলে এবাদুর রহমান, তার স্ত্রী নাজমা বেগম৷ গ্রেফতারকৃত পরোয়ানাভূক্ত ০৯ জন কে ০২ জুলাই সকাল সাড়ে ১১ টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়৷

এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলার মিডিয়া মুখপাত্র জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান বলেন, সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যার মধ্যেও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ১ বছরের সাজা পরোয়ানাভূক্ত আসামীসহ ০৯ জনকে গ্রেফতার করেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক থানায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে৷