আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণে দ্বিতীয় দফায় সিলেটে বাহাউদ্দীন যাকারিয়া


★
০৩ জুলাই (রবিবার) ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের উদ্যোগে দ্বিতীয় দিন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বালাগঞ্জের ৫টি স্পটে নগদ অর্থ ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।

ইত্তেফাকের সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এর তত্ত্বাবধানে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল ২ জুলাই (শনিবার) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া, সাচনা ও সুনামগঞ্জ সদরে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন।

রোববার (০৩ জুলাই) ৫ স্পটে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন ইত্তেফাক সভাপতি ও জামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, ইত্তেফাকের সহ-সভাপতি মাওলানা আবুল বাশার নোমানী, ইত্তেফাকের মহাসচিব মাওলানা লোকমান মাজহারী, আব্দুল খালিক শায়খে চাক্তা, শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, ইত্তেফাকের দপ্তর সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মুফতি হামিদ জাহেরী, মাওলানা আনোয়ার হোসেন ঢাকুবী, মাওলানা আবু বক্কর মুহাম্মদ আদনান, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা মাহমুদুল হাসান, কাউসার আহমদ,নজরুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মুফতি আহমদুল হক উমামা, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, আল্লামা বাহাউদ্দীন জাকারিয়া জুন মাসের ৮ তারিখে সিলেটের উত্তর-পূর্বাঞ্চলের ৪টি উপজেলায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ করেন। বিজ্ঞপ্তি।