আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

র‌্যাব এবং ভোক্তা-অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

প্রেস বিজ্ঞপ্তি”

র‌্যাব এবং ভোক্তা-অধিকার অধিদপ্তরের যৌথ অভিযান

০৪ জুলাই ২০২২ খ্রি.

          নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি বন্যার্তদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ সঠিক রাখা এবং ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন জায়গায় র‌্যাব এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়। আজকের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ দোলয়ার হোসেন। উক্ত অভিযানে বন্যার্তদের উদ্দেশ্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রয় করা, ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দেওয়া, পাকা ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হক ম্যানশনে অবস্থিত রনি ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সেন্ট্রাল রোডে অবস্থিত প্রতিমা ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

       সকল ব্যবসায়ীকে সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।