আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় র‍্যাব-৫ ক্যাম্পের অভিযানে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার-২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ ওসমান গনি জিসান (৩০) ও শংকর অধিকারী মুকেশ (৪০) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ৫জুলাই ভোর রাতে অভিযান চালিয়ে পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মোবারক আলীর ৭তলা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওসমান গনি জিসান ঢাকা জেলার দক্ষিণ বাড্ডা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও শংকর অধিকারী মুকেশ যশোর জেলার অভয়নগর থানার মনোরঞ্জন অধিকারীর ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, রাজশাহী এবং সিপিসি-৩ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল ও র‌্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, আর্টিলারি, মেজর সাকিব এবং কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে মোবারক আলীর ৭তলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ভবন থেকে ৪কেজি ২শ গ্রাম লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার, ২কেজি ৫শ গ্রাম প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার, ২ কেজি ৪শ গ্রাম ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার, ১ কেজি ৮শ গ্রাম কেমিক্যালযুক্ত মাটি, ২টি বিউটেন গ্যাসযুক্ত কৌটা, ১টি দাহ্য পদার্থযুক্ত কৌটা ও অন্যান্য সরজামাদিসহ ঢাকা জেলার দক্ষিণ বাড্ডা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান ও শংকর অধিকারী মুকেশকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা করে তাদেরকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।