মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ প্রধানমন্ত্রী’র উপহার পৌঁছে দিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ বিন সালাম। গতকাল রাজনগর উপজেলা ছাত্রলীগ কর্মী মোঃ নাহেদ সুলতান এর মাধ্যমে নগদ টাকা এক কলেজ ছাত্রীকে প্রদান করেন। ফাহাদ বিন সালাম বলেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উপহার হিসেবে এক শিক্ষার্থী বোনকে কলেজ ড্রেস কেনার জন্য নগদ টাকা প্রদান করা হয়। তিনি আরও বলেন- বন্যায় আক্রান্ত মানুষের জন্য কাজ করতে ব্যস্ত থাকার কারণে তিনি নিজে উপস্থিত হতে পারেন নি। তার অবর্তমানে ছাত্রলীগ কর্মীর মাধ্যমে ঐ কলেজ পরোয়া বোন ও তার মা এর নিকট টাকা হস্তান্তর করা হয়। ভবিষ্যতে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি। উল্লেখ্য- ফাহাদ বিন সালাম বিভিন্ন অসহায় ও ছিন্নমূল লোকজনসহ শ্রমজীবিদের নিয়ে কাজ করে আসছেন। তিনি এসব আয়োজন অব্যাহত রাখার অঙ্গিকার করে বলেন, আপনারাও যে যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান।








