আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কোরবানির প্রাণির হাটে যৌথ অভিযান

         “প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা-অধিকার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কোরবানির প্রাণির হাটে যৌথ অভিযান

০৫ জুলাই ২০২২ খ্রি.

          আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির প্রাণির হাটে সুস্থ্য প্রাণি ক্রয় বিক্রয় নিশ্চিত করার লক্ষে মৌলভীবাজার ষ্টেডিয়াম মার্কেট ও দিঘীরপাড় বাজারের প্রাণীর হাটসহ বিভিন্ন জায়গায় আজ মঙ্গলবার(৫ জুলাই ২০২২ খ্রি:) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ অফিস এর যৌথ অভিযান পরিচালিত হয়। আজকের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. সিনথিয়া কবির, ভেটেরিনারী সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: শাহীনুল হক, জেলা ভেটেরিনারী অফিসার ডা. এ জেড এম ওয়াহিদুল আলম । উক্ত অভিযানে প্রতিশ্রুতি অনুযায়ী কোরবানীর প্রাণী বিক্রয় না করা, কোরবানীর প্রাণীকে অতিরিক্ত পানি খাইয়ে মোটাতাজা করা এবং অতিরিক্ত পানি খাইয়ে সেই সকল প্রাণিগুলোকে কষ্ট দেওয়ার অপরাধে দিঘীরপাড় বাজারে অবস্থিত কোরবানির প্রাণির হাটে  রুমেল মিয়াকে  ১ হাজার টাকা এবং পাপ্পু মিয়াকে ৫ শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এই হাটসংলগ্ন খাদ্য সামগ্রীর প্রতিষ্ঠান কচুপাতা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় রং মিশ্রিত খাদ্য পণ্য বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা এবং মাছে ওজনে কম দেওয়ার অপরাধে মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়াকে ২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। আজকের অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-৯ ফোর্স এর সদস্যগণ।

       উক্ত হাটগুলোতে আগত ক্রেতা বিক্রেতাকে আইন মেনে কোরবানির প্রাণি ক্রয় বিক্রয় করার জন্য নিদের্শনা দেওয়া হয়।   আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। কোরবানির প্রাণির হাটগুলোতে সুস্থ্য প্রাণি ক্রয়  বিক্রয় নিশ্চিত করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।