আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে বাসদের উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

সিলেট-সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এবং চিকিৎসক ও স্বাস্থ্যসেবা ফোরামের উদ্যোগে ৩ দিনের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ শুরু হয়েছে।  
মঙ্গলবার (৫ জুলাই ) মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ চৌধুরী, ইউসেফ স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী,  চালক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মন্জু আহমদ। মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা প্রদান করেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা. মঈনুল ইসলাম।
কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের পার্টির সিলেট জেলা কমিটি ১৭ জুন থেকে প্রায় ৪০ সহস্রাধিক মানুষকে রান্না করা খিচুড়ী ও শুকনো খাবার বিতরণ করেছে। এছাড়াও সিলেট ও সুনামগঞ্জের প্রায় ২ সহস্রাধিক পরিবারে চাল-ডাল-আলু-পেঁয়াজ-তেল সহ প্রয়োজনীয় সামগ্রী প্যাকেট করে বিতরণ করেছে।  এর ধারাবাহিকতায় আজ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।  
তিনি বলেন, আমরা দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সহযোগিতায় আমাদের কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু তাও প্রয়োজনে তুলনায় অপ্রতুল। সরকারকেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।  
কমরেড ফিরোজ বলেন, দ্রæত সময়ের মধ্যে বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বন্যার্তদের কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফ করতে হবে।  
ডা. মনীষা চক্রবর্তী বলেন, বাসদ জেলা শাখা বন্যার প্রথম দিন থেকে বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ যেভাবে কাজ করে যাচ্ছেন তা প্রসংশনীয়। আমার আজ মেডিকেল ক্যাম্প শুরু করেছি। আমাদের নানা ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।  
মনীষা বলেন, আজ প্রথম দিনে পাঁচ শতাধিক মানুষকে আমরা চিকিৎসা প্রদান করেছি। আমাদের ধারণার তুলনায় রুগী বেশি, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা।  আমাদের বাচ্চাদের জন্য আরও প্রচুর পরিমাণ সিরাপ দরকার। তিনি সবার প্রতি শিশুদের জন্য সিরাপ দিয়ে সহযোগিতা করার আহবান জানান।  
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, আমরা ১৭ জুন থেকে বাসদের উদ্যোগে যে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছিলাম তাতে সবার অকুণ্ঠ সহযোগিতায় আমরা আজ পর্যন্ত বন্যার্ত মানুষের পাশে আছি। তিনি বলেন খাদ্য সহযোগিতার ধারাবাহিকতায় আজ মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। আগামীকাল বন্যার্তদের পুনর্বাসন এর জন্য নগদ সাহায্য প্রদান করা হবে।
আবু জাফর বাসদের কার্যক্রমে যারা সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা রাখতে চাই। তাই সবার আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করছি।
৩ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন ‘গরীবের ডাক্তার’ খ্যাত মনীষা চক্রবর্তীর নেতৃত্ব ৯ সদস্যদের মেডিকেল টিম। মেডিকেল টিমের অন্য সদস্যরা হলেন, আনন্দ মৃত্তিকা নাজ, কাজী সামুসুল আরেফিন,  আমিনা আক্তার আরবা, ফারজানা আক্তার রিয়া, শফিকুল, অদিতি, মিনহাজ, সাইদ প্রমুখ।
আজ ৫ তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় থেকে বিকেল ৬ টা পর্যন্ত সিলেট বেতের বাজার এর ঘাসিটুলা এলাকার ইউসেফ স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৬ তারিখ বুধবার টুকেরবাজার এবং ৭ তারিখ সুনামগঞ্জে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।  
৩ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।