আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কদমরসুল যুব সংঘের উদ্যোগে ২৫০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রেসবিজ্ঞপ্তি: গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে কদমরসুল যুব সংঘের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (৫ জুন) আমুড়া ইউনিয়নে কদমরসুল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সহসভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুমন আহমদ রনির সঞ্চলনায় আমনিয়া কদম রসুল হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ নুরুল ইসলামের দোয়ার মাধ্যমে ২৫০ টি পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ শুরু করা হয়। পরবর্তীতে শীলঘাট, ধারাবহর, রনকেলী, আমুড়া বাজাওে বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, ৫ নং ওয়ার্ডের সদস্য কাওসার আহমদ,কদম রসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল আম্বিয়া,  সমাজসেবক রাহি আহমদ, সাকন আহমদ, সুহিল আহমদ।

এছাড়াও আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি হেলাল উদ্দিন, আবুল মিয়া, কদমরসুল বাজার জামে মসজিদের মুতওয়াল্লী রুবেল আহমদ, সাবেক মুতওয়াল্লী সাহাব উদ্দিন, মাও: শামসুদ্দিন রেসাদ আলী, আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার চুনু মিয়া, হাফিজ আহমদ রাফি, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য শফিকুর রহমান রিপন,মােঃ জাবের আহমদ, মীর রাসেল আহমদ, সৈয়দ লিমন আহমদ, শাকিল আহমদ,সাইফুল ইসলাম, সাহিদ আহমদ,ইসলাম উদ্দিন, নাহিদ আহমদ, শাহীন মাহমুদ, জুবের আহমদ, মুফিজুর রহমান রাজিব, রিফুল আহমদ, সৈয়দ আফজল হােসেন, শাকিব আহমদ, আলী হােসেন, মোহাইমিনুল ইসলাম মুহিন, রুহীন আহমদ, জাকির আহমদ, হাফিজ নজরুল ইসলাম রাজন, নজরুল ইসলাম, আব্দুস সহীদ, হাসান আহমদ, তাইফুল ইসলাম, পাভেল আহমদ, জামাল আহমদ, মাহিদ হােসেন, রাহাদ আহমদ, রাজু আহমদ,  জাহিদ হাসান, সুফিয়ান আহমদ,তাসলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি