আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের উদ্যোগে মোগলাবাজার থানা এলাকায় ত্রাণ সামগ্রী ও গো-খাদ্য বিতরণ


মোগলাবাজার থানা এলাকায় প্রত্যেকটি ইউনিয়নের বিপুল সংখ্যক লোক বর্তমানে বন্যা কবলিত। এখনও বন্যার্ত অনেক লোকজন তাদের নিজেদের বাড়ি ঘরে বন্যার পানির কারণে থাকতে পারছে না, তাদের মধ্যে অনেকেই থানা এলাকার বিভিন্ন উচু স্থানে, অন্যের বাড়িতে এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রে তাদের গবাদি পশুসহ মানবেতর অবস্থায় অবস্থান করছে। অনেক পরিবারের বাড়ি ঘর ভেঁঙে যাওয়ার কারণে পানি কমলেও তারা বাড়িতে থাকতে পারছে না। মোগলাবাজার থানা এলাকার বন্যা কবলিত মানুষের পাশে থাকার এবং মানবিক সহায়তা প্রদানের অংশ হিসাবে মাননীয় পুলিশ কমিশনার জনাব নিশারুল আরিফ মহোদয়ের উদ্যোগে অদ্য ০৫/০৭/২০২২ খ্রিঃ তারিখ দুপুর ১২:০০ ঘটিকার সময় মোগলাবাজার থানা এলাকার দাউদপুর ইউনিয়নের পানিগাঁও, মোগলাবাজার ইউনিয়নের কান্দিগ্রাম, শাহাদৎপুর, ধোপাকান্দি, ছিচড়াকান্দি, জালালপুর ইউনিয়নের মৌজপুর, করিমপুর, মূতি সাকিন সমূহে বন্যাক্রান্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও গো-খাদ্য বিতরণ করা হয়। থানা এলাকার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার জনাব শাহ জাহান ভঞাঁ, মোগলাবাজার থানা, সহকারী পুলিশ কমিশনার জনাব তানজিল আহমেদ (সদর ও প্রশাসন), অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা, জনাব শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ফরিদ উদ্দিন খান এবং মোগলাবাজার থানার অফিসার ও ফোর্সবৃন্দ।