জালালুর রহমান,স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ীতে ৩য় বারের মতো “জুড়ী প্রেসক্লাব” কার্য্যালয়ের ভেতরে পূর্বের তালিকানুযায়ী প্রকৃত বিপর্যস্থ লোকজনকে অতি গোপনে ডেকে খামের ভেতরে নগদ অর্থ বিতরণ করেন। গত মঙ্গলবার (৫/জুলাই/২০২২ ইং) বিকেলে। অনুপস্থিত অসহায়দের তালিকানুযায়ী বাসগৃহে পৌছানো হবে। জুড়ী প্রেসক্লাব সভাপতি হাজী মোহাম্মদ আলীর উদ্যোগে সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পী এবং সহ-সভাপতি সামছুল ইসলাম এর সহযোগিতায়। এই বিরল উদ্যোগে হত দরিদ্র মানুষের মুখে মুখে আনন্দের হসি দরিদ্র বন্যার্তদের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান,প্রেসক্লাব এর সদস্যবৃন্দ, ফজলুল হক, মনু মিয়া প্রমুখ।
জুড়ী প্রেসক্লাব সভাপতি হাজী মোহাম্মদ আলী জানান আমাদের এই উদ্যোগ মহান আল্লাহ পাকরাব্বুল আলামীনকে খুশি করা রাজি করা,আশলে আমাদের উদ্দেশ হল মানুষকে দেখানো ও মানুষকে খুশি করা নোয়। জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পী বলেন আমরা পরিশ্রমের অর্থ এবং “দাদা-পরদাদার আমলের সম্পদ থেকে প্রাপ্ত অর্থ দাতব্য কাজে গোপনে দান করি, লোক দেখানো দান করে মধ্যবিত্তের অসহায়ত্বের সুযোগ নিয়ে তামাশা করা উচিৎ নয়।
জুড়ীতে প্রাকৃতিক দৃর্যোগে হত দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন – জুড়ী প্রেসক্লাব
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ৬, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ • ২ বার পঠিত






