আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় প্রথম স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফির শাহকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় অপর আসামি নফির শাহয়ের দ্বিতীয় স্ত্রী হেমলতাকে বাওইকে (৪০) খালাস প্রদান করা হয়। মঙ্গলবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নবির শাহ জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহ এর ছেলে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সামসুর রহমান জানান, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ রাত সাড়ে ১০টার দিকে নফির শাহয়ের বড় বউ লতিফন ওরফে লুৎফনকে (৫২) ঘরের ভিতর গলা টিপে হত্যা করে। এ ঘটনায় লতিফনের বড় ভাই মো. মোজাম্মেল বাদী হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার ছোট স্ত্রী হেমলতার নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে আসলে শুনানি শেষে নফির শাহ বিরুদ্ধে স্ত্রীকে হত্যা প্রমাণিত হওয়ায় বিচারক নফির শাহকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। একই সঙ্গে ৫০ হাজার অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওযায় খালাস প্রদান করেন আদালত। তিনি আরও জানান, এমন একটি রায়ের মাধ্যমে আমাদের সমাজে একটি মেসেজ যাচ্ছে যে, স্ত্রীকে হত্যা বা যে কাউকে হত্যা করলে আইন অনুযায়ী আদালত সঠিক বিচার করে। যা এমন নেক্কারজনক কাজে লিপ্ত হয় তাদের সতর্ক হওয়া প্রয়োজন। আমরা মনে করি, এই রায় থেকে অনেকেই শিক্ষা নিবেন। সেই সঙ্গে আদালত ও দেশের আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে।