মোগলাবাজার থানা এলাকায় প্রত্যেকটি ইউনিয়নের বিপুল সংখ্যক লোক বর্তমানে বন্যা কবলিত। এখনও বন্যার্ত অনেক লোকজন তাদের নিজেদের বাড়ি ঘরে বন্যার পানির কারণে থাকতে পারছে না, তাদের মধ্যে অনেকেই থানা এলাকার বিভিন্ন উচু স্থানে, অন্যের বাড়িতে এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রে তাদের গবাদি পশুসহ মানবেতর অবস্থায় অবস্থান করছে। অনেক পরিবারের বাড়ি ঘর ভেঁঙে যাওয়ার কারণে পানি কমলেও তারা বাড়িতে থাকতে পারছে না। মোগলাবাজার থানা এলাকার বন্যা কবলিত মানুষের পাশে থাকার এবং মানবিক সহায়তা প্রদানের অংশ হিসাবে মাননীয় পুলিশ কমিশনার জনাব নিশারুল আরিফ মহোদয়ের উদ্যোগে অদ্য ০৫/০৭/২০২২ খ্রিঃ তারিখ দুপুর ১২:০০ ঘটিকার সময় মোগলাবাজার থানা এলাকার দাউদপুর ইউনিয়নের পানিগাঁও, মোগলাবাজার ইউনিয়নের কান্দিগ্রাম, শাহাদৎপুর, ধোপাকান্দি, ছিচড়াকান্দি, জালালপুর ইউনিয়নের মৌজপুর, করিমপুর, মূতি সাকিন সমূহে বন্যাক্রান্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও গো-খাদ্য বিতরণ করা হয়। থানা এলাকার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার জনাব শাহ জাহান ভঞাঁ, মোগলাবাজার থানা, সহকারী পুলিশ কমিশনার জনাব তানজিল আহমেদ (সদর ও প্রশাসন), অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা, জনাব শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ফরিদ উদ্দিন খান এবং মোগলাবাজার থানার অফিসার ও ফোর্সবৃন্দ।








