কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যার্তদের মধ্যে কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা এ.কে.এম বদরুল হকের আয়োজনে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার, ঔষধ সামগ্রী, শিশু খাদ্য, নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার ০৫ জুলাই ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভুকশিমইল ইউনিয়নে বিতরণী অনুষ্ঠানে নতুন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ,কে,এম তাহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা খলিলুর রহমান সরদার। ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মাওঃজাকির হোসেন, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও হবিগঞ্জ জেলা সভাপতি কাজী মাওঃ আব্দুল জলিল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কাজী মাও জয়নুল ইসলাম মুনিম, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক, কাজী মাও আব্দুল জলিল খান, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাও সিরাজুল ইসলাম চৌধুরী,জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক, কাজী মাও আব্দুর রহিম মজুমদার৷ ও কুলাউড়া কাজী সমিতির নেতৃবৃন্দ সহ সংগঠক আবুল হোসেন খছরু,ময়নুল হক সোনা মিয়া, কন্টাক্টর এ,কে,এম আব্দুল লতিফ খয়রুল আমিন মিছলু ফয়েজ উদ্দিন আহমদ ও ইমাম সমিতির সভাপতি হাফিজ আতিকুর রহমান প্রমুখ।
এছাড়াও সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় সকল কাজীগণ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ কাজী বদরুল হকের সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং দূর্গত মানুষের পাশে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানান।








