আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে কর্মরত সুবিধাবঞ্চিত নাট্য ও সংস্কৃতিক কর্মীদের ঈদ উপহার

সিলেট ব্যুরো : সিলেটে কর্মরত সুবিধাবঞ্চিত নাট্য ও সংস্কৃতিক কর্মীদের ঈদ উপহার দিয়েছে দেশ থিয়েটার, সিলেট। এসময় প্রায় দেঁড়শ নাট্যকর্মীদের উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেল নগরীর কবি নজরুল একাডেমিতে এই উপহার বিতরণ করা হয়।

দেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক সিলেট নাট্যঙ্গণের পরিচিত মুখ কামাল আহমদ দুর্জয়ের সঞ্চালনায় আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব অরুণ কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন বর্তমান সময়ের সিলেটের জনপ্রিয় বাউল শিল্পী বিরহী কালা মিয়া, দৈনিক ঢাকার ঢাক পত্রিকায় সিলেট ব্যুরো চীফ ও সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেটের নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন- নাট্য কর্মী লাহিন, ফাহাদ আহমদ, জাকারিয়া, রিয়া প্রমুখ।