আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কোরবানীর ২৪ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে সিসিক- মেয়র আরিফুল হক চৌধুরী

নির্ধারিত স্থানে কোরবানী ও বর্জ্য রাখার আহবান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর

২৪ ঘন্টার মধ্যেই কোরবানীর পশুর হাট ও কোরবানীর পশু জবাইয়ের বর্জ্য অপসারণ করবে সিলেট সিটি করপোরেশন। এজন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।  

সিলেট সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানী দিতে নগরবাসির প্রতি আহবান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক মেয়র জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও কোরবানির ২৪ ঘণ্টার মধ্যেই নগর পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে। কোরবানির দিন বর্জ্য অপসারণের সকাল ৬টা থেকে কয়েক স্থরে অন্তত ১৪’শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেবেন নগরজুড়ে।২৪ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরীকে ৪ টি জোনে বিভক্ত করা হয়েছে।  সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করতে সিসিকের ১১ টি মনিটরিং টিম পর্যবেক্ষণ করেবে। বর্জ্য অপসারণের পরপর জীবানুমুক্তকরণে নগরজুড়ে জীবাণুনাশকও ঔষধও স্প্রে করা হবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিসিকের কাউন্সিলর, বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীগণ বর্জ্য অপসারণ কাজের তরদারকি করবেন। নগরের পরিবেশ ঠিক রাখতে নগরবাসিকেও পরিচ্ছন্নতার কাজে সিসিকের কর্মীদের সহযোগিতার আহবান জানান তিনি।

কোরবানীর পশু জবাইয়ের বর্জ্য কোনভাবেই বাসা বাড়ির আশপাশের কোন ড্রেন, ছড়া কিংবা নদীতে না থেলার আহবান জানান তিনি।