মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বন্যাদূগর্ত ও বন্যার প্রভাবে ক্ষতিগস্থ মানুষের মধ্যে ঈদ উপহার দিয়েছেন কয়েকজন মানব দরদী মানুষ। শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নিউজ কর্নারে, কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়ায় ও রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে নগদ অর্থ বিতরন করা হয়।
যশোর বেনাপুলের সারতি ট্রন্সপোর্টের স্বত্তাধিকারী কাজী কামরুল ইসলাম, লন্ডন প্রবাসী আশরাফুল ইসলাম , ঢাকা উত্তরার সমাজসেবী মনিরুজ্জামান ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল নিউজ কর্নারে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, ভোরের কাগজ শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, টি টাউন রেস্ট হাউজের ম্যানেজার সুমন সিংহ ও সাংবাদিক বর্ণ চক্রবর্তী।
পরে স্থানীয়ভাবে আলোচনা করে কুলাউড়া ও রাজনগর উপজেলার বেশ কিছু বন্যা দূর্গত মানুষকে বিকাশের মাধ্যমে নগদ অর্থ পাঠানো হয়।
এর আগে ঢাকা উত্তরার সমাজ হিতৈষী মো: মনিরুজ্জামানের উদ্যোগে খাদ্যসহায়তা দেয়া হয় কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বন্যার্তদের মধ্যে।
ছাতকে মহিলা দল কের্নদ্রীয় কমিটির নগদ অর্থ বিতরণ
শহীদ জিয়ার আদর্শকে লালন করে বিএনপি
সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে
………………সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির সরকার যখন ক্ষমতায় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্যা কবলিত এলাকায় এসে অসহায় মানুষের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং তাদের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন ও খোজখবর নিয়েছেন। বন্যার্ত এলাকায় না গিয়ে ঢাকায় বসে ত্রাণ দিয়ে ছবি তুলছে। বন্যা মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন মন্ত্রীরা ভাঁওতাবাজি কথা বলছেন। শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি। বিএনপির নেতাকর্মীরা মানুষের সুখে দুখে পাশে দাড়াচ্ছে এবং সব সময় পাশে থাকবে। বিএনপি আন্দোলন করে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৩২ লাখ নেতাকর্মীদের ওপর মামলা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার ধানমন্ডি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ত্রাণ বিতরণ করেন।
তিরি আরও বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পক্ষে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় বানভাসী মানুষের পাশে এসে খোজখবর নিচ্ছি এবং তাদেরকে আর্থিক সহযোগীত করে যাচ্ছি। যখন মানুষের প্রাকৃতিক দুর্যোগ আসে তখনই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল বুধবার বাংলাদেশ জাতীতাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুনামগঞ্জের ছাতক পৌরসভায় বাগবড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বানভাসি অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাখায়াত হাসান জীবন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী মিজান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, যুগ্ম সাধারণ হেলেন জেরিন খান, শাম্মি আক্তার, নায়েবা ইউসুফ প্রমুখ।








