আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বন্যার্তদের মধ্যে বাসদ এর ঈদের খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ অব্যাহত

বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৮ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দুর্গম এলাকা উত্তর খুরমা ইউনিয়নের এলেঙ্গী ও কাঞ্চনপুর গ্রামের দেড় শতাধিক পরিবারে চাল- ডাল- আলু, তেল-পেঁয়াজ-লবন -চিন-ময়দা-চিড়া সহ প্রয়োজনীয় সামগ্রী ও বিকাল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী থেকে ওয়ার্ড প্রতিনিধিদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩শতাধিক পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে ময়দা, চিনি, সেমাই, তেল, দুধ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর বলেন, বন্যার্ত মানুষ দুর্বিষহ জীবন যাপন করেছেন। সবকিছু হারিয়ে বন্যার্ত মানুষ নিঃস্ব। পর্যাপ্ত ত্রাণ নেই, পূনর্বাসনের জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেই।

জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, প্রলংকরী বন্যা মানুষের মধ্যে ঈদের আনন্দকে ¤øান করে দিয়েছে। বন্যার্ত মানুষের ঘরে ঘরে চলছে হাহাকার। প্রণব জ্যোতি পাল অবিলম্বে বন্যার্ত মানুষের  ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করে পূনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, রতœা বসাক, রুমন বিশ্বাস, হারুন মিয়, ইমদাদ হোসেন প্রমুখ।