আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার সমিতি সিলেট’র উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ


মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
সিলেটে বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট, এর উদ্যোগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যাদূর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ  বিতরণ করা হয়েছে।  ইউনিয়নের ৯টি জায়গায়  এই ত্রাণ বিতরণ  কার্যক্রম পরিচালনা করা  হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সমিতির সভাপতি ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী,যুগ্ম সম্পাদক আহমেদ মাহবুব ফেরদৌস,সিনিয়র সদস্য সৈয়দ মহসিন হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মফিক আলী,দপ্তর সম্পাদক ওয়াহিদুর রব জগলু,সদস্য অঞ্জন দাস,আজীবন সদস্য আমিরুল ইসলাম সাহেদ, স্থানীয় সমাজসেবক সাইফুল ইসলাম খান,শামীম আহমেদ খান। 
কুলাউড়া উপজেলার  বাদে ভূকশিমইল,কানে হাত,শশার কান্দি,সাদিপুর,কাজিরগাঁও,বরদল,জাবদা,জালালপুর,মহেশ গৌড়ি এলাকার বন্যাদুর্গত প্রায় দুই শতাধিক মানুষের মাঝে  ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।