আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ঈদের ২য় দিনে কুলাউড়ায় ৪’শ পরিবারের মাঝে কোরবানীর মাংশ বিতরণ করে আল খায়ের ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার তত্ত্বাবধানে মাদ্রাসার প্রিন্সিপাল লন্ডনের সর্বজন শ্রদ্ধেয় আলেম শায়খ মুফতী আব্দুর রহমান এর উদ্যোগে আন্তর্জাতিক সহায়তা সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে মনোহরপুর, ইটারঘাট, মানগাঁও, সোনাপুর, চাড়িয়ারঘাট, কালারায়েরচর, দত্তগ্রাম, নিশ্চিন্তপুরসহ আশ-পাশের আরো কিছু গ্রামের চারশতাধিক পরিবারেরর মাঝে ১০টি গরু ও ৬টি ছাগল কোরবানী করে মাংস বিতরণ করা হয়েছে। আজ ১১ জুলাই (ঈদের দ্বিতীয় দিন) বিকাল ২ টায় অত্র মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা মুহিবুর রহমান সাহেবের সভাপতিত্বে, শরীফপুর ইউপি সদস্য ও জনপ্রতিনিধি মোঃ হারুন মিয়ার উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মাংস বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক বদরুজ্জামান পষর্দ সচিব খিজির মুহাম্মদ জুলফিকার। পুরো প্রোগ্রামটি সার্বিকভাবে পরিচালনায় ছিলেন মুফতী আব্দুর রহমান সাহেবের এর ছোট ভাই মোঃ আব্দুস ছালাম। সহযোগিতায় ছিলেন ডা: আব্দুশ শাকুর ও মোঃ আয়ুব আলী। সভাপতির বক্তব্যে মাওলানা মুহিবুর রহমান করনাকালীন এ মুহূর্তে আল-খায়ের ফাউন্ডেশনের এ মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভাষাসৈনিক বদরুজ্জামান পষর্দ সচিব খিজির মুহাম্মদ জুলফিকারসহ অন্যান্য সাংবাদিক ও এলাকাবাসীর শুকরিয়া জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অতিথিরাও নিজ নিজ বক্তব্যে আল-খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির এ মেহনতের ভূয়সি প্রশংসা করেন। ডিস্টিভিউশন শেষে আর্থ-মানবতার সাহায্যে কাজ করা ব্যক্তিত্বদের জন্য বিশেষকরে আল-খায়ের ফাউন্ডেশনের কোরবানী দাতাদের জন্য বিশেষ দু’আর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।