আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটাপড়ে একজনের মৃত্যু

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারের অদূরে ট্রেনে কাটা পড়ে খিতিশ পাহান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। খিতিশ পাহান জয়পুরহাটের টিপপাড়া চক মোহন গ্রামের মৃত মুনির পাহানের ছেলে। জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট রেল স্টেশনের উত্তর পাশে তেঘর পালপাড়া নামক স্থানে রেললাইন পারাপার হচ্ছিলেন খিতিশ পাহান। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, খিতিশ পাহান একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে বাড়ি থেকে সবার অজান্তে বেড়িয়ে আসে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে এলাকার চেয়ারম্যানের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।