আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সাবেক মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে ১২শ বন্যার্তদের মাঝে কোরবানীর মাংস ও খাবার বিতরণ


শাহ মোহাম্মদ রাজুল আলীঃ
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের সাবেক সমাজ কল্যাল মন্ত্রী সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে পারিবারিক উদ্যেগে বানভাসী বন্যার্ত ১২শ পরিবারের মাঝে  কোরবানীর মাংস ও রান্না করা খাবার বিতরণ করা হয়।১১জুলাই ২০২২খ্রিঃ সোমবার বিকালে, বন্যাকবলিত মৌলভীবাজার জেলার শেরপুর-মনুরমুখ, রাজনগরের উত্তরভাগের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অসহায় গরিব বন্যার্ত ১২শ পরিবারের মধ্যে পশু কোরবানী করে মাংস ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মাংস ও খাবার বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর স্ত্রী ও মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দা সায়রা মহসিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নৈওশের আলী খোকন যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ,সৈয়দা জেরিন আক্তার সাবেক সদস্য জেলা পরিষদ মৌলভীবাজার, সৈয়দ মনোহর আলী- ইউ কে প্রবাসী,সৈয়দ সালমান আলী সাবেক সাধারণ সম্পাদক মৌলভীবাজার শিল্পকলা, এছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা মহসিন,এছাড়া বিতরণ কালে স্থানীয়দের মধ্যে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্যে বলেন সৈয়দ মহসিন আলী ছিলেন গরিব দুখী মেহনতি মানুষের বন্ধু। আজ উনি পৃথিবীতে নেই কিন্তু অতিতে ও উনার পরিবার জনগনের সুখে দুঃখে পাশে ছিল এখন ও আছে ভবিষ্যতে ও জনগনের পাশে থাকবে।