রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সান্তাহারে স্পন্দন ব্লাড ডোনার ক্লাব আয়োজিত সেচ্ছাসেবী মিলন মেলা ও ৬ ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা হইতে এক বিশাল আনন্দ র্যালী বের হয়ে উপহার টাওয়ার শেফালী কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়। বিকেলে বিশিষ্ট ব্যক্তিদের আসন গ্রহণ, বক্তব্য প্রদান, সম্মাননা প্রদান, স্বেচ্ছাসেবী ব্লাড ডোনারদের জন্য সম্মাননা প্রদান। শাহ্ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে ও রায়হান আল সায়াদ পারভেজের সঞ্চালনায় এক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মাসুদুর রহমান, সান্তাহার পৌরসভার মেয়ের জনাব আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভূট্টো, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু সহ প্রমুখ। সন্ধ্যায় নওগাঁ ডিফারেন্স মিউজিক্যাল ব্যান্ড এর সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ২০১৬ ইং তারিখের মার্চ মাসে সংগঠন দ্বারা সান্তাহার স্পন্দন ব্লাড ডোনার ক্লাবের যাত্রা শুরু হয়। সান্তাহার ও তার আশেপাশের এলাকার কাদের রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করতে পারেন। তুষার ঃ ০১৭৬৪–৭১৭১৮৪, পারভেজ ঃ ০১৭৬৬–৩৭৭৭৭৩, মারুফ ঃ ০১৭১২–৩৩৭৬৮২







