আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে থানা পুলিশের অভিযানে অপহৃতা মাদরাসা ছাত্রী উদ্ধার গ্রেপ্তার-২


  রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে অপহৃতা মাদরাসা ছাত্রী উদ্ধার সহ অপহরনকারী সোহাগ হোসেন (১৯) ও তার বোন সুমি আক্তার (২৫)  কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির কোমারপুর দীঘির পাড় গ্রামের প্রবাসী  মিলন  হোসেনর  কন্যা  ও  তালোড়া জামিয়া  মহিলা মাদরাসার মেসকাত বিভাগের ছাত্রী  মোবাসিরা আক্তার মুক্তি কে একই গ্রামের সামছুল হকের ছেলে সোহাগ এক বছর পূর্বে হইতে প্রেম নিবেদন সহ কু প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি সোহাগের পরিবারদের জানালে সোহাগ ক্ষিপ্ত হয়। মাদরাসা ছাত্রী কোরবানীর ঈদের ছুটিতে কোমারপুর দীঘির পাড় গ্রামের বাড়ীতে আসলে গত ১৩ জুলাই বুধবার  সকাল  সাড়ে ১১ টার সময় নানীর বাড়ীতে যাওয়ার জন্য রওনা হয়। তাদের বাড়ীর নিকট পুকুর পারে পৌঁছা মাত্রই সোহাগ সহ ৫/৬  জন অপহরনকারী ওই ছাত্রীর ইচ্ছার  বিরুদ্ধে জোড় পূর্বক অপহরণ করে সিএনজি যোগে পালিয়ে যায়। এ ঘটনায় মাদরাসা ছাত্রীর মা জুলেখা বেগম  বাদী হয়ে  রাতেই  আদমদীঘি থানায় ৩ জনের  নাম উল্লেখ সহ অজ্ঞাত ২/৩  জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার তদন্তকারী অফিসার এসআই আল কাফি বুধবার রাতে অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে আপহৃতা মাদরাসা ছাত্রীকে উদ্ধার সহ সোহাগ ও সুমি আক্তার কে গ্রেপ্তার করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল  করিম রেজা বলেন, অপহৃতা মাদরাসা ছাত্রীকে উদ্ধার সহ সোহাগ ও সুমি আক্তার কে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালত মাধ্যমে জেল হাজতে পাঠানো  হয়েছে।