★
কানাইঘাট উপজেলাধীন রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দীনকে হত্যার প্রতিবাদে খুনীদের চিহ্নিতকরণ ও সুষ্ঠু বিচারের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল (১৪ জুলাই) বৃহস্পতিবার রাজাগঞ্জ বাজার দক্ষিণ চৌমুহনিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়নের সভাপতি হা. মাওলানা ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় এবং হাফিজ মুজিবুর রহমানের তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শুরু হয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিহত নিজাম উদ্দীনের গ্রাম নিজ রাজাগঞ্জ গ্রামবাসী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও একাত্মতা পোষণ করে ইসলামী আন্দোলন রাজাগঞ্জ ইউনিয়ন,ইসলামী আদর্শ কাফেলা রাজাগঞ্জ, রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ফয়সল আহমদ জালালাবাদী,ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা হাবীব আহমদ,কানাইঘাট প্রবাসী ঐক্য পরিষদের সেক্রেটারি জনাব আব্দুল্লাহ,গাছবাড়ী উইমেন্স কলেজের প্রিন্সিপাল জনাব সালেহ বিন মালিক,জনাব হাজী মদরিস আলী,জনাব সুহেল রানা চৌধুরী, ৪নং ওয়ার্ডের সদস্য জনাব মাহবুব আহমদ চুনু, যুবনেতা মাও. আলী আবদীন, যুব জমিয়ত কানাইঘাটের সেক্রেটারি মাও. ইমরান হুসাইন, মাও. মামুন বিন আহমদ প্রমুখ।
রাজাগঞ্জে নিজাম উদ্দীনের হত্যার প্রতিবাদে জমিয়তের মানবন্ধন
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ১৫, ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ • ৩ বার পঠিত






