আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘি থানার এক পুলিশ সদস্যের বাস চাপায় মৃত্যু

 রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে বাসের চাপায় জুয়েল হোসেন (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় জুয়েলের স্ত্রী সুলতানা রুমা (২৬) গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল নওগাঁর মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিদুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঈদ উপলক্ষে ছুটিতে বাড়িতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে রাজশাহী আসছিলেন। এ সময় মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে পৌঁছালে নওগাঁগামী শিশির স্পেশাল নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জুয়েল ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী সুলতানা রুমা গুরুতর আহত হন। স্থানীয়রা রুমাকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদিপ কুমার চক্রবর্তী। (আদমদিঘী – দুপচাঁচিয়া) সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ও আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম রেজা। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এবং বাস জব্দ করা হয়েছে। নিহত পরিবারের সিদ্ধান্তমতে থানায় মামলা নিয়েছি। ঘাতক বাসচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।,