আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারের ড্রীমস শিশু পার্কে পাটর্নারশীপ চুক্তির মেয়াদ শেষ: শর্ত ভংঙ্গ করে হয়বানীর অভিযোগ

স্টাফ রিপোটার: মৌলভীবাজার মনুব্যারেজ মাতারকাপন  ড্রীমস শিশু পার্কে পাটর্নারশীপ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও চুক্তির শর্ত ভংঙ্গ করে লীজ গ্রহীতাকে নানা ভাবে হয়বানী করার অভিযোগ পাওয়া গেছে। ড্রীমস শিশু পার্ক নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন শিশু পার্কের লীজ গ্রহীতা মোহাম্মদ সুলতান হোসেন। পার্কে প্রায় দেড় কোটি টাকা বিনোয়োগ করে ক্ষতির আশংকায় দিশাহারা তিনি। পাটর্নারশীপ কাগজ ও দলিল পত্রে দেখা যায়,মাতারকাপন মনু ব্যারেজ মনু লেইকের পাশে ড্রীমস আনলিমিটেড বহুমুখি সমবায় সমিতি লি: এর ইজারাকৃত ১একর ২০শতক জমি সমিতির সম্পাদক সৈয়দ বেলাল হোসেনের নিকট থেকে ২০বছর মেয়াদে ইজারা নেন মো: সুলতান হোসেন। এই জমিতে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মান করেন ডিমস শিশু পার্ক। ড্রীমস শিশু পার্কটি নির্মানের পর আরো ব্যাপক আকারে সম্প্রসারনের জন্য লিখিত চুক্তির মাধ্যমে শর্ত সাপেক্ষে মো: আছলম ও মো: মামুন নামের ২জনকে পাটর্নার করেন। চুক্তি মোতাবেক বিগত ১৯-০৭-২০২১ ইং পাটর্নাররা ৬মাসের মধ্যে পার্ক সম্প্রসারনের জন্য ১কোটি ১৯লাখ টাকা বিনিয়োগ করার কথা ছিল। প্রথম অবস্থায় পাটর্নার প্রভাবশালী মো: আছলম ও মো: মামুন প্রতিষ্টানে মিনি চায়নিজ হোটেল ও বালু মহাল ইজারার জন্য ৯লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে বিশেষ প্রয়োজন দেখিয়ে আছলম মিয়ার পাটনার মামুনের মাধ্যমে চেক এবং নগদে ৫ লাখ ৮২হাজার টাকা ফেরৎ নেয়। মিনি চায়নিজ রেস্টুরেন্ট তৈরীর মাল পত্র ক্রয় করিয়ে আরো ৬লাখ টাকা খরচ করানোর অভিযোগ করেন সুলতান হোসেন। নির্দিষ্ট সময় ৬মাসের মধ্যে মো: আছলম ও মো: মামুন শিশু পার্ক সম্প্রসারনের কোন উদ্দ্যোগ না নেওয়া ও চুক্তির মেয়াদ পেরিয়ে যাওয়ায় সুলতান হোসেন তাদেরে অংশিদার নামা দলিল বাতিলের নোটিশ করেন। পরবর্তীতে পাটর্নার প্রভাবশালী মো: আছলম মৌলভীবাজার মডেল থানায় ৯লাখ ৫০হাজার টাকা সুলতান হোসেনের নিকট পাওনা দাবী করে একটি অভিযোগ দায়ের করেন এবং সুলতান হোসেনকে নানা ভাবে হুমকি ধামকিসহ হয়রানী করতে থাকেন। এই অবস্থায় সুলতান হোসেন নিরুপায় হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ করেন আছলাম মিয়ার উপর। বিষয়টি সমাধানের জন্য আছলামের লন্ডন প্রবাসী ভাই আহসান কয়েক জন গন্যমান্য ব্যক্তিবর্গসহ  সুলতান হোসেন ও আছলামকে নিয়ে আলোচনায়  বসেন। আলোচনায় সিন্ধান্ত হয় সুলতান হোসেন পূর্বে ৫লাখ ৮২হাজার টাকা আছলামকে পরিশোধ করায় বর্তমানে পে অর্ডারসহ ৪লাখ টাকা দিয়ে ব্যবসার যাবতীয় লেনদেন শেষ করতে। কথামতো সুলতান হোসেন সদর উপজেলা চেয়ারম্যানের সামনে ২লাখ টাকা,পে-অডারের মাধ্যমে ১লাখ ৫০হাজার টাকা জেলা প্রশাসক অফিসে জমা রয়েছে। আরো নগদ ৫০হাজার টাকা মৌলভীবাজার মডেল থানায় বসে দেওয়া হয়। সুলতান হোসেন মডেল থানার অভিযোগে উল্লেখ করেন সর্ব মোট আছলামকে দেওয়া হয়েছে ৯লাখ ৮২হাজার টাকা। যার প্রাপ্তির স্বীকার প্রমান পত্র আছে। মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ করার পর সুলতান হোসেনের অীভযোগের কোন পদক্ষেপ না নিয়ে আছলামের অভিযোগের ভিক্তিতে থানার জনৈক্য এস আই ২০মে সন্ধ্যায় তার শিশু পার্ক থেকে তাকে উঠিয়ে নিয়ে আসেন। থানার লকাপের ভিতর আটক রেখে তার ভাইকে খবর দিয়ে থানায় এনে ভাইয়ের ব্যাংক একাউন্টের ৭লাখ টাকার চেক নেন। পরের দিন আবার থানায় বৈঠক হবে আসার জন্য বলে সুলতান হোসেনকে মুক্তি দেন। জনৈক্য এসআই এর কথা মতো পর দিন থানায় আসলে বৈঠক বা কোন আলোচনা না করে ভয়ভীতি দেখিয়ে সুলতান হোসেনের নিকট থেকে আরো ৪ টি চেক ও ২টি লিখিত স্টাম্পের উপর স্বাক্ষর নেন এবং তার ভাইর চেক ফেরৎ করেন। এব্যাপারে সুলতান হোসেন মৌলভীবাজার সুযোগ্য পুলিশ সুপারের নিকট ১৫জুন ২০২২ ইং একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। বর্তমানে প্রতিপক্ষের হুমকি ধামকি,ভয় ভীতিতে ও হয়রানীর কারনে আতংকে আছেন। সুলতান ও তার পরিবার প্রভাবশালীদের এহেন কার্যকলাপ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি চেয়ে আকুল আবেদন জানান।