আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার পৌরসভার ২ শত ৬০ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকার বাজেট ঘোষণা


মৌলভবিাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার পৌরসভা ২০২২-২৩ অর্থবছরের ২ শত ৬০ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৫ শত ৮৭ টাকার বাজেট ঘোষণা করা করেছে। রোববার ১৭ জুলাই দূপুরে পৌরসভা বোর্ডরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বাজেট বক্তব্যে মেয়র জানান, ১০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এপর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৭ কোটি টাকার উপরে। পাশা পাশি উন্নয়নমূল কাজ চলছে।
তিনি আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে। শহরকে পরিচন্ন রাখতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছেন। এবছর ৯৭ লক্ষ ৭৯ হাজার ১৫৫ টাকা উদ্ধৃত্ত রেখেই বাজেট পেশ করা হয়েছে।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে (উপাংশ ১+২)= ১১,৬৮,৪৬,৪৬১ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে (উপাংশ ১+২)= ১০,৯৯,২১,৩২৭ টাকা। এ খাতে উদ্ধৃত্ত ধরা হয়েছে ৬৯,২৫,১৪৩ টাকা।
উন্নয়ন খাতে আয় ও ব্যায় ধরা হয়েছে ২৪৬,৭৮,৭৫,৭৭৭ টাকা। মূলধনী খাতে আয় ধরা হয়েছে ১,৬৮,২২,৩৪৮ টাকা, মূলধনী খাতে ব্যয় ধরা হয়েছে ১,৩৯,৬৮,৩২৭ টাকা। এ খাতে উদ্ধৃত্ত ধরা হয়েছে ২৮,৫৪,০২১ টাকা।
পরে বাজেটের উপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সরওয়ার আহমদ, শ.ই.সরকার জবলু, নুরুল ইসলাম শেফুল, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, তমাল ফেরদৌস দুলাল, পান্না দত্ত, হোসাইন আহমদ, এ.এস কাঁকন ।
পৌরসভার কাউন্সিলর নাহিদ আহমদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, ফয়ছল আহমদ, পার্থ সারথী পাল, নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, পৌর কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বাজেট বক্তব্যের পূর্বে মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মৃত ব্যক্তিদের সন্মানে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। ছবি ২টি।