আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর টেকনিক্যাল সেন্টার প্রকল্পের বিষয়ে

সাংবাদিক সম্মেলন  

তারিখ: ১৯ জুলাই, ২০২২ 

বরাবর 

সম্পাদক/নির্বাহী সম্পাদক/প্রধান বার্তা সম্পাদক/বার্তা প্রধান 

সকল প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া 

বিষয়: কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর টেকনিক্যাল সেন্টার প্রকল্পের বিষয়ে 

জনাব, 

শুভেচ্ছা! কক্সবাজার জেলার রামু উপজেলায় সংরক্ষিত বন ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত জঙ্গল খুনিয়াপালং মৌজার জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির প্রাণির আবাসস্থলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বন বিভাগের আপত্তি উপেক্ষা করে ২০ একর সংরক্ষিত বনভূমি বাফুফে-এর টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করে, যা বাংলাদেশের সংবিধান, বিদ্যমান আইন ও আদালতের আদেশের পরিপন্থি। ইতোপূর্বে এই মন্ত্রণালয় কক্সবাজার জেলার ঝিলংজা মৌজার ৭০০ একর বনভূমি Bangabandhu Academy of Public Administrationপ্রতিষ্ঠার জন্য বরাদ্দ প্রদান করেছিল যা আদালতের আদেশে স্থগিত আছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন ধ্বংসমূলক এমন অসংবেদনশীল ও জনস্বার্থবিরোধী এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে নিম্নোক্ত সংস্থা ও ব্যক্তিবর্গের যৌথ আয়োজনে আগামী ২০ জুলাই, ২০২২ বুধবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের “তফাজ্জল হোসেন মানিক মিয়া” হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।   

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন খুশী কবির, সমন্বয়কারী, নিজেরা করি; ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, (টিআইবি); স্থপতি মোবাশ্বের হোসেন; শরীফ জামিল, সাধারণ সম্পাদক, বাপা; গোলাম মনোয়ার কামাল, প্রধান নির্বাহী, আসক; সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বেলা; রওশন জাহান মনি, উপ-প্রধান নির্বাহী, এএলআরডি;এসএম রেজাউল করিম, আইন উপদেষ্টা, ব্লাস্ট; কক্সবাজারভিত্তিক সংগঠন গ্রীন কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী;  ইয়েস এর প্রধান নির্বাহী ইব্রাহীম খলিল মামুন; কক্সবাজার নাগরিক আন্দোলন এর সভাপতি নজরুল ইসলাম ও সেইভ দ্যা কক্সবাজার এর সভাপতি আনছার হোসেন।  

উক্ত সাংবাদিক সম্মেলনের আপনার প্রতিষ্ঠান হতে মনোনীত প্রতিনিধি প্রেরণের বিনীত অনুরোধ জানাচ্ছি।  

ধন্যবাদান্তে,  

আয়োজক সংস্থাসমূহের পক্ষে  

শেখ মনজুর-ই-আলম 

পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) 

মোবাইল: ০১৭০৮৪৯৫৩৯৫  

ই-মেইল: manjur@ti-bangladesh.org 

আয়োজক সংস্থাসমূহ: 

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা),  বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নিজেরা করি, গ্রীন কক্সবাজার, ইয়ুথ ইনভায়রমেন্ট সোসাইটি (ইয়েস), কক্সবাজার নাগরিক আন্দোলন, সেইভ দ্যা কক্সবাজার ও স্থপতি মোবাশ্বের হোসেন।