আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩০ পিস ইয়াবাসহ মনির হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মনির সান্তাহার পৌর শহরের নতুন বাজার হাটখোলা মহল্লার মোফাজ্জল হোসেন মোফার ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানায়, মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সোমবার রাতে উপজেলার পৌর শহরের সান্তাহার নিউ কলোনী চা-বাগান মহল্লার মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তার পরিহিত লুঙ্গির ভ্যাজে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। মনিরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।