মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ নিজ উদ্যোগে ধাপে ধাপে বন্যার্তদের মাঝ শুকনা খাদ্য সামগ্রী, রান্না করা খাবার, অসহায় ও পথ শিশুদের মধ্যে ঈদ আনন্দ বিতরণ করেছেন জেলা ছাত্রলীগ নেতা মোঃ আল-আমিন খাঁন। তিনি অনেকটা প্রচার প্রচারণা ছাড়াই নিরবে একাধারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহন করে মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন। জানতে চাইলে আল-আমিন বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে নিজ উদ্যোগে প্রথম ধাপে সিলেট, দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ, তৃতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা, চতুর্থ ধাপে আবারো সুনামগঞ্জ জেলা, পঞ্চম ধাপে হাকালুকি হাওর তীরবর্তী মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় এবং ষষ্ঠ দাপে নিজ উপজেলা রাজনগর উপজেলার ফতেহপুর ও উত্তরভাগ দুটি ইউনিয়নে বিভিন্ন সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়। মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন জায়গায় ও শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন জায়গায় অসহায় ও পথ শিশুদের মধ্যে ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের যারা অভাবগ্রস্থ মানুষ আছে তাদের সামান্যতম কষ্টও যদি লাগব হয়। সেখানেই আমার স্বার্থকতা।








