আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর বিষয়ে ইউএনও‘র সংবাদ সম্মেলন

রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধি : “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকেসামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান ৩য় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) সারা দেশ ব্যাপী ২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। বগুড়ার আদমদীঘি উপজেলায় গৃহ বা ঘর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে ২০ জুলাই বুধবার সকালে নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের অয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসুচীর উদ্বোধন করবেন। ওইদিন অত্র উপজেলায় ৩০টি ভুমিহীন পরিবারের নিকট জমি ও নির্মিত ঘর প্রদান করা হবে। প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু। উল্লেখ্য : আদমদীঘি উপজেলায় মোট ২৫৪ টি ভুমিহীন পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ১০০টি পরিবারকে, ২য় পর্যায়ে ২৫টি, ৩য় পর্যায়ে ১ম ধাপে ১৫টি এবং ২য় ধাপে আরো ৩০টি পরিবারসহ মোট ১৭০টি পরিবারকে ভুমি ও নির্মিত ঘর প্রদান করা এবং বিশুদ্ধ পানি সরবরহের জন্য ১০টি পরিবারের মাঝে একটি করে অগভীর নলকুপ স্থাপন করা হবে।