আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া “আদমদীঘিতে ত্রিশ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

গুড়া “আদমদীঘিতে ত্রিশ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর                                   রাবেয়া সুলতানা (বগুড়া) প্রতিনিধিঃ

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”এই শেস্নাগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে (৩য় পর্যায়ের ২য় ধাপে) ত্রিশটি গৃহহীন ও ভুমিহীন পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আজ ২১ জুলাই রোজ বৃহস্প্রতিবার মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফােনেন্সর মাধ্যমে সারাদেশে আশ্রয়নের ঘর হস্তান্তর অনুষ্ঠানের উদ্ধোধন করেন। আদমদীঘি উপজেলা হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি কর্মকর্তা জনাব মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব  সুজয় পাল, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান, জনাব আব্দুস সালাম, জনাব আব্দুল হক আবু, বিআরডিবি’র চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বাবু, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষ ৩০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়।