আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় ডাকাতির প্রস্তুুতিকালে পুলিশের হাতে গ্রেফতার -৩


নওগাঁ, প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাটকৈ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার শফিকপুর গ্রামের মৃত মীরবক্স সরদারের ছেলে আব্দুস সামাদ ওরফে ধলু (৫৬) ও হাফিজুর রহমান (৪৮) এবং আত্রাই উপজেলার হিসাবদিনগর গ্রামের মৃত সুবেশ সরকারের ছেলে ধীরু সরকার (৪০)। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল চলছিল। টহল চলাকালীন সময়ে রাত ৩টার দিকে কয়েকজন সিএনজিযোগে সংঘবদ্ধ হয়ে ভাটকৈ এলাকায় ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও পুলিশের টহল টিম ওই বাজারে একটি সিএনজিসহ তিনজনকে আটক করে। এসময় অজ্ঞাত কয়েকজন পালিয়ে যায়। আটককালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বোলকাটার, কাচি, হাসুয়া ও চেইন উদ্ধারসহ সিএনজি জব্দ করা হয়। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনসহ অজ্ঞাত কয়েকজন ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিল বলে স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ওইদিনই আদালতে প্রেরণ করা হয়েছে।