ড্রীমস শিশু পার্কে পাটর্নারশীপ চুক্তির মেয়াদ শেষ: শর্ত ভংঙ্গ করে হুমকি-দামকি দিয়ে হয়বানীর অভিযোগে প্রকাশিত ১৭ জুলাই ২২ইং রবিবার দিপ্ত নিউজডট কম অনলালাই ভার্ষনে প্রকাশিত সংবাদের ব্যাখা দিয়েছেন মো: আছলম মিয়া। মো: সুলতান হোসেন পত্রিকার সংশ্লিষ্ট প্রতিনিধিকে ভূল তথ্য দিয়ে উপরোক্ত মিথ্যা বানোয়াট, মনগড়া সংবাদ পরিবেশন করিয়েছেন। মৌলভীবাজার মনুব্যারেজ মাতারকাপন ড্রীমস শিশু পার্কের ব্যবসা বৃদ্ধির জন্য মো: সুলতান হোসেন তাকে অংশিদার হিসাবে নেওয়ার প্রস্তাব করেন। সুলতান হোসেনের সাথে ব্যবসার সংক্রান্ত বিষয় আলাপ আলোচনার মাধ্যমে ৯ লাখ ৫০ হাজার টাকা তিনি প্রদান করেন। তার সাথে কথা ছিল ব্যবসায় যে লাভ হবে সে লাভের অংশ তাকে বুঝিয়ে দিবেন। কিন্তু লাভের অংশ সময় মতো তাকে বুঝিয়ে না দেওয়ায় তিনি জানতে চাইলে সুলতান হোসেন টালবাহানা শুরু করেন। সুলতান হোসেন চালাকি করে বিভিন্ন সময় ভিন্ন লোককে দিয়ে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে তা আছলাম মিয়াকে দিয়েছেন বলে প্রচার করেন। আছলামের লন্ডন প্রবাসী ভাই আহসানসহ জনপ্রতিনিধিরা ও কয়েক জন গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করলে তাদের সিন্ধান্ত সুলতান হোসেন মানেননি । মো: আছলাম মিয়া দাবী করেন, সুলতান হোসেন ব্যাবসা সংক্রান্ত বিষয়ে তার নিকট থেকে নেয়া টাকা আর্তসাৎ করার উদ্দেশ্যে নানা যুক্তি দাঁড় করছেন। প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রনোনিত তাহার মানসম্মান ও হয়রানী মূলক বলে দাবী করেছেন।
প্রকাশিত সংবাদের ব্যাখা বিজ্ঞপ্তি
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ২১, ২০২২, ২:৩৫ অপরাহ্ণ • ১ বার পঠিত






